বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধ, স্কচ আমদানিতে ভারতের ১৬২.৫ শতাংশ শুল্ক আরোপ

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধ, স্কচ আমদানিতে ভারতের ১৬২.৫ শতাংশ শুল্ক আরোপ

তবে চুক্তি কার্যকরের কয়েক মাসের মধ্যেই শুল্ক শ্রেণিবিন্যাস নিয়ে বিরোধ তৈরি হয়েছে। ভারতীয় তদন্তকারীদের দাবি, প্রতিষ্ঠানগুলো কনটেইনার ভর্তি বা বাল্ক স্কচের ঘন নির্যাস আমদানির ক্ষেত্রে ভুল শুল্ক শ্রেণি ব্যবহার করছে। তাঁদের মতে, এসব পণ্য পানীয় তৈরির কাঁচামাল নয়; বরং ‘কম্পাউন্ড অ্যালকোহলিক প্রিপারেশনস’ বা যৌগিক অ্যালকোহল প্রস্তুতি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়া উচিত। গত মে মাস থেকে এ ধরনের পণ্যের জন্য নতুন একটি শুল্ক শ্রেণি চালু করা হয়েছে, যেখানে ১৫০ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য। এর সঙ্গে স্থানীয় ভোগকর যুক্ত হওয়ায় মোট করের পরিমাণ দাঁড়াচ্ছে ১৬২ দশমিক ৫ শতাংশ।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পেরনো, ডিয়াজিও ও ব্যাকার্ডির মালিকানাধীন ৮০ টির বেশি কনটেইনারে থাকা কয়েক হাজার লিটার বাল্ক স্কচ বিভিন্ন বন্দরে আটকে আছে। তদন্ত চলাকালে অস্থায়ীভাবে পণ্য ছাড় করাতে আমদানিকারকদের পণ্যমূল্যের ৭৫ শতাংশ নগদ শুল্ক পরিশোধ করতে হচ্ছে। বাকি অর্থের বিপরীতে ব্যাংক গ্যারান্টি দিতে হচ্ছে।

পেরনো ও ডিয়াজিও আটকে থাকা পণ্য ছাড় করাতে ব্যাংক গ্যারান্টি ও অর্থায়নের ব্যবস্থা করছে। ব্যাকার্ডি এখনো পরবর্তী পদক্ষেপ ঠিক করেনি। ভারতের স্থানীয় প্রতিষ্ঠান রেডিকো খাইতান, অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স এবং তিলকনগর ইন্ডাস্ট্রিজও একই ধরনের তদন্তের আওতায় রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...