বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ইরানে নতুন সংঘাতের ছক: কৌশলগত ব্যর্থতার শঙ্কা ও ইসরায়েলি রাজনীতির জটিল সমীকরণ

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম
ইরানে নতুন সংঘাতের ছক: কৌশলগত ব্যর্থতার শঙ্কা ও ইসরায়েলি রাজনীতির জটিল সমীকরণ

সামরিক অভিযান, নৌ অবরোধ কিংবা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা—কোনো পথেই ইরান সরকারকে অর্থবহ কোনো আলোচনার টেবিলে বাধ্য করা যায়নি। সংঘাতময় মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন ও ইসরায়েলি সামরিক পদক্ষেপের পরিকল্পনা যখন জোরালো হচ্ছে, তখনই এমন বাস্তবতার কথা মনে করিয়ে দিচ্ছেন খোদ সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।

বাইডেন প্রশাসনের মেয়াদে পেন্টাগনের মধ্যপ্রাচ্যবিষয়ক নীতির শীর্ষ পদে থাকা ডানা স্ট্রুল বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে বলেন, ‘যুদ্ধের এই পর্যায়ে এসে বিষয়টি স্পষ্ট যে, এখন পর্যন্ত পরিচালিত প্রচলিত সামরিক অভিযান, বর্তমানের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মার্কিন নৌ অবরোধ কোনোটিই ইরানি সরকারকে অর্থবহভাবে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারেনি।’

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির বর্তমান এই বিশেষজ্ঞের মতে, আঞ্চলিক অস্থিরতা যখন তুঙ্গে, তখন নতুন কোনো যুদ্ধ কীভাবে দীর্ঘমেয়াদি কৌশলগত সংকট মেটাবে—সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কিংবা বেনিয়ামিন নেতানিয়াহু এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য যুক্তি দিতে পারেননি।

ভোটের রাজনীতি ও যুদ্ধকালীন সমীকরণ

তেহরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির খবরের মধ্যেই তেল আবিবের অভ্যন্তরীণ রাজনীতিতে হিসাব-নিকাশ জটিল হয়ে উঠছে। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের বড় একটি অংশের অভিমত, ভোটে নেতানিয়াহু হেরে গেলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পক্ষে নতুন করে কোনো বড় ধরনের যুদ্ধে জড়ানো বেশ কঠিন হয়ে পড়বে।

তবে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার সম্ভাবনাকে রাজনৈতিক হাতিয়ার বানাতে পারেন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে রাজনৈতিক বিরোধীদের ওপর চাপ তৈরি করে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা এবং এর মাধ্যমে নিজের ক্ষমতা ধরে রাখাই তাঁর লক্ষ্য হতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরও একইভাবে জাতীয় ঐক্যের সরকার গড়ে বিরোধীদের যুদ্ধকালীন মন্ত্রিসভায় টেনেছিলেন তিনি।

ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ও নেতানিয়াহুর জীবনীকার মাজাল মুয়ালেম অবশ্য মনে করেন, এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। তাঁর ভাষ্যমতে, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে নেতানিয়াহু হয়তো আবারও বৃহত্তর জরুরি সরকার গঠনের আহ্বান জানাবেন, কিন্তু তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাঁকে গভীরভাবে সন্দেহ করবেন। মুয়ালেম পরিষ্কার করেই বলেন, ‘ইরান যদি হামলা চালায়, তাহলে পরিস্থিতি এক রকম হবে। কিন্তু নিজে থেকে আক্রমণ শুরু করা তাঁর জন্য অত্যন্ত কঠিন হবে।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...