বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

কানাডায় কাজ ও বসবাসের প্রলোভনে সম্ভ্রমহানি, ২ বাংলাদেশির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম
কানাডায় কাজ ও বসবাসের প্রলোভনে সম্ভ্রমহানি, ২ বাংলাদেশির কারাদণ্ড

কানাডায় কাজের অনুমতিপত্র ও স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার আশ্বাসে এক বাংলাদেশি নারীকে মানব পাচার, শ্রম শোষণ ও যৌন নির্যাতনের ঘটনায় দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মাসুমকে ১৪ বছর এবং সোহেল হায়দারকে চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ ও সিটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ২২ অক্টোবর সাসকাচুয়ান প্রদেশের সাসকাটুনের প্রাদেশিক আদালতে বিচারক মিগুয়েল মার্টিনেজ এ রায় দেন। আদালতে মাসুমের বিরুদ্ধে মানব পাচার ও যৌন নিপীড়নের তিনটি অভিযোগ প্রমাণিত হয়। অন্যদিকে মানব পাচারের দায়ে হায়দারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতে উপস্থাপিত তথ্যে জানা যায়, ভুক্তভোগী ওই নারী বাংলাদেশে প্রায় ১৮ বছর সরকারি চাকরি করেছেন। কানাডায় রেস্তোরাঁয় কাজ এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার আশায় তিনি দেশটিতে পাড়ি জমান। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত সাসকাচুয়ান প্রদেশের গাল লেক ও টিসডেল এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় কাজ করেন তিনি।

তবে কানাডায় যাওয়ার পরই শোষণের শিকার হন ওই নারী। আদালতের তথ্য অনুযায়ী, তাকে সপ্তাহে ছয় দিন দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হতো, অথচ যথাযথ পারিশ্রমিক দেওয়া হতো না। পাশাপাশি তার কাজের অনুমতিপত্র নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হয়। একপর্যায়ে মাসুম তার পাসপোর্ট নিজের কাছে রেখে দেন এবং একাধিকবার যৌন নির্যাতন চালান। বিচারিক প্রক্রিয়ায় এসব অপরাধের প্রমাণ পাওয়া যায়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...