বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান

মুম্বাই পুলিশের তদন্তে উঠে এসেছে, বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে একাধিকবার নজরদারি চালিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। তবে সেখানে হামলার সুযোগ না পেয়ে পরে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেপ্তার আসামিরা। সোমবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়—সালমান খান ছিলেন হামলাকারীদের মূল লক্ষ্য। মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁর বাসভবনের আশপাশেও নজরদারি চালানো হয়েছিল। কিন্তু সেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকায় হামলার পরিকল্পনা থেকে সরে আসে তারা।

এরপর আমির খান, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারসহ বলিউডের আরও কয়েক তারকার বাড়িতে নজরদারি চালায় হামলাকারীরা। মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনের আশপাশে প্রায় এক মাস ধরে অবস্থান করে তিন দফায় পর্যবেক্ষণ চালানো হয় বলে তদন্তে উঠে এসেছে। তবে আমির খান কখনো শুটিংয়ের কাজে বাইরে থাকতেন, আবার কখনো দীর্ঘ সময় বাড়ির ভেতরে থাকতেন। ফলে তাঁর কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। পুলিশের ধারণা, তাঁর এই অভ্যাসই তাঁকে সম্ভাব্য হামলা থেকে রক্ষা করেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...