বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে ‘পালিয়েছেন’ বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ এএম
নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে ‘পালিয়েছেন’ বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনটিকে ‘আরেকটি কারচুপিপূর্ণ নির্বাচন বলে মনে হচ্ছে।’ তবে ব্রাজিলের নির্বাচনে কোনো অনিয়ম হয়েছে, এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভোট গ্রহণের সময়সীমা শেষ মুহূর্তে বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচকেরা প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত লুলা বিপুল ব্যবধানে জয়ী হন। ভোট গ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্তে নির্বাচনের ফলাফল বদলে যাওয়ার সম্ভাবনাও ছিল না বললেই চলে।

এদিকে, ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি পরিষদ সদস্য হোয়াকিন কাস্ত্রো বলেছেন, ফ্লাভিও বলসোনারোকে ব্রাজিল ছাড়তে ট্রাম্প প্রশাসন কোনো ভূমিকা রেখেছে কি না, সে বিষয়ে মার্কিন কংগ্রেসকে জানানো উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কাস্ত্রো বলেন, ‘নির্বাচনে পরাজিত হওয়া কোনো ব্যক্তিকে আশ্রয় দেওয়ার বৈধ কারণ হতে পারে না। অথচ ট্রাম্প প্রশাসন ফ্লাভিও বলসোনারোকে যুক্তরাষ্ট্রে নিরাপদ আশ্রয় দিচ্ছে। ব্রাজিলে তাঁর বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও মুদ্রা-সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে। তাঁকে পাসপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...