বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

মিশরে আজ রাত ১২টায় বাজবে ১১টা, বদলে যাচ্ছে সময়

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ এএম
মিশরে আজ রাত ১২টায় বাজবে ১১টা, বদলে যাচ্ছে সময়

মিশরে গ্রীষ্মকালীন সময়ের (ডে-লাইট সেভিং টাইম) মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। রাত ১২টার পরিবর্তে সময় গণনা করা হবে রাত ১১টা থেকে। এর ফলে দেশটিতে আবারও শীতকালীন মানসম্মত সময় চালু হবে।

নতুন সময় অনুযায়ী, মিশরের সময় আন্তর্জাতিক মান সময়ের (জিএমটি) সঙ্গে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টার ব্যবধানে থাকবে। অর্থাৎ দেশটির সময় অঞ্চল জিএমটি+৩ থেকে পরিবর্তিত হয়ে জিএমটি+২ হবে।

মিশরে প্রতিবছর এপ্রিল মাসের শেষ শুক্রবার থেকে অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন সময় চালু থাকে। ২০২৩ সালে প্রণীত একটি আইনের আওতায় এ সময়সূচি অনুসরণ করা হচ্ছে। আইন অনুযায়ী, গ্রীষ্মকালীন সময় শেষ হলে অক্টোবরের শেষ বৃহস্পতিবার রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হয়।

প্রায় এক দশক বন্ধ থাকার পর ২০২৩ সালের এপ্রিলে মিশরে আবারও গ্রীষ্মকালীন সময় চালু করা হয়। বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমানো এবং অর্থনৈতিক চাপ মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই সরকার এ ব্যবস্থা পুনরায় কার্যকর করে।

গ্রীষ্মকালীন সময়ে দিনের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুতের ব্যবহার কমানোর সুযোগ তৈরি হয় বলে মনে করে দেশটির সরকার। বিশেষ করে সন্ধ্যার সময় বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণ এবং জ্বালানি ব্যয় কমানোর ক্ষেত্রে এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...