ট্রাম্পের পোস্ট ৫০ মিলিসেকেন্ড আগে দেখতে লাখ ডলারে চুক্তি ব্লুমবার্গসহ ৩ প্রতিষ্ঠানের

ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে দ্রুত প্রবেশাধিকার বিক্রির এ উদ্যোগ নিয়ে নৈতিকতা ও আইনি প্রশ্ন উঠেছে। গত জুলাইয়ে ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও অ্যাডাম শিফ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) সেবাটি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করছে কি না, তা তদন্তের অনুরোধ জানান। তাঁরা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহারের বিষয়টিকে ‘চমকে দেওয়ার মতো ক্ষমতার অপব্যবহার’ বলে বর্ণনা করেন। এসইসি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে, ইন্টারসেপ্ট মিডিয়া ও অলাভজনক ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন গত আগস্টে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করে। মামলায় হোয়াইট হাউসের সরকারি ঘোষণা একচেটিয়াভাবে ট্রুথ সোশ্যালে প্রকাশ বন্ধের আবেদন জানানো হয়েছে, কারণ প্ল্যাটফর্মটিতে অর্থের বিনিময়ে দ্রুত তথ্য পাওয়ার ব্যবস্থা রয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

