বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়াজুড়ে কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে গত সেপ্টেম্বর মাসেই আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। বৈজ্ঞানিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

হেলসিংকিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার বায়ুতে শ্বাস নিয়েছেন।

সিআরইএর বিবৃতিতে বলা হয়, বনভূমি ও অন্যান্য ভূমিতে আগুনের কারণে ইন্দোনেশিয়ার বায়ুর মানের অবনতি হয়েছে। এতে ২০২৬ সালের সেপ্টেম্বরে আনুমানিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬০ জনে, যা আগস্টের হিসাবের তুলনায় দ্বিগুণ।

গবেষণায় মূলত পিএম২.৫ দূষণকণার স্বল্পমেয়াদি সংস্পর্শে আসার কারণে মৃত্যুর হিসাব করা হয়েছে। অর্থাৎ দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার কয়েক দিনের মধ্যেই যেসব মৃত্যু ঘটে, সেগুলো এই হিসাবের অন্তর্ভুক্ত।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...