বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম
বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্মটির ডিজিটাল সম্পদ থেকে রেকর্ড প্রায় ৬৩০ কোটি ডলার চুরি করে নিয়ে গেছে হ্যাকাররা।

এ ঘটনার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ জড়িত থাকতে বলে ধারণা শীর্ষস্থানীয় দুটি ব্লকচেইন বিশ্লেষণী প্রতিষ্ঠানের। এই বিশাল অঙ্কের অর্থ চুরির খবরে বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির বাজারে তীব্র ধস নেমেছে।

যুক্তরাষ্ট্রের ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস ও চেইনঅ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে শুরু হয়ে প্রায় ২০ মিনিটের মধ্যে চুরির মূল ঘটনা ঘটে। হামলাকারীরা বাইন্যান্সের ব্যবহৃত নির্দিষ্ট ওয়ালেটগুলো থেকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ওয়ালেটে অননুমোদিতভাবে অর্থ স্থানান্তরের নির্দেশ দিতে পুরোপুরি সফল হয়েছিল।

প্রতিষ্ঠান দুটির দাবি, ২০২৫ সালে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটে ঘটা অনুরূপ একটি সাইবার চুরির ঘটনার সঙ্গে এবারের হামলার পদ্ধতির হুবহু মিল রয়েছে। ওই ঘটনার জন্যও মার্কিন তদন্তকারীরা পিয়ংইয়ংয়ের রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের দায়ী করেছিলেন। টিআরএম ল্যাবস জানিয়েছে, এই হামলার নেপথ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকিং ইউনিট রয়েছে এবং এ বিষয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী।

এদিকে ইতিহাসের এই নজিরবিহীন হ্যাকিংয়ের পর বাইন্যান্স কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে প্ল্যাটফর্ম থেকে সব ধরনের অর্থ উত্তোলন (উইথড্রয়াল) সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের শতভাগ অর্থের পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের মূল তহবিল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

ইতোমধ্যে টেথার, সার্কেল ও ট্রাম্প-সমর্থিত ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়ালের মতো শীর্ষস্থানীয় স্টেবলকয়েন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় চুরি হওয়া সম্পদের প্রায় অর্ধেক অর্থাৎ প্রায় ৩০০ কোটি ডলার দ্রুত জব্দ করা সম্ভব হয়েছে। এর মধ্যে টেথার এককভাবে প্রায় ১৫৭ কোটি ডলার, সার্কেল ৮০ কোটি ডলার ও রিপল প্রায় ২০ কোটি ডলারের তহবিল আটকে দিয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...