বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

সম্পর্ক ভাঙার পর পূর্বের সম্মতিভিত্তিক যৌনতা ‘ধর্ষণ’ গণ্য হবে না: ভারতের সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম
সম্পর্ক ভাঙার পর পূর্বের সম্মতিভিত্তিক যৌনতা ‘ধর্ষণ’ গণ্য হবে না: ভারতের সুপ্রিম কোর্ট

বিচারপতি নাগারথনা আরও পর্যবেক্ষণ দেন, ‘ধর্ষণ একটি অত্যন্ত ঘৃণ্য অপরাধ এবং প্রকৃত যৌন সহিংসতা বা বলপ্রয়োগের ঘটনার ক্ষেত্রেই এটি সীমাবদ্ধ থাকা উচিত। প্রতিটি ব্যর্থ সম্পর্ককে যখন ধর্ষণের অভিযোগে রূপ দেওয়া হয়, তখন অপরাধটির গুরুত্ব যেমন হ্রাস পায়, তেমনি অভিযুক্ত ব্যক্তিকে অপূরণীয় সামাজিক নিপীড়ন ও অন্যায়ের মুখোমুখি হতে হয়।’

তবে এই রায়ের সঙ্গে আদালত একটি সতর্কবার্তাও উচ্চারণ করেছেন। বেঞ্চ উল্লেখ করেন, ধর্ষণ এখনো সমাজব্যবস্থায় সবচেয়ে কম রিপোর্ট হওয়া অপরাধগুলোর একটি, যা নারীর শারীরিক স্বায়ত্তশাসন ও মর্যাদায় সরাসরি আঘাত হানে।

আদালতের মতে, আইনি বিধির অপব্যবহারের ঘটনার পাশাপাশি এমন অসংখ্য প্রকৃত ঘটনা রয়েছে যা কখনোই আদালতে আসে না। তাই যেসব ক্ষেত্রে প্রকৃত যৌন সহিংসতা বা প্রতারণা প্রমাণিত হবে, সেসব ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

তবে কোনোভাবেই যেন এই বিচারব্যবস্থাকে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়, সে বিষয়ে জোর দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...