বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

মণিপুরে নতুন করে সহিংসতায় ৫ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
মণিপুরে নতুন করে সহিংসতায় ৫ জনের প্রাণহানি

কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভারত সরকারের করা যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে রাজ্যের শনিবার রাজ্যের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষের বিক্ষোভের মধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

মণিপুরে প্রধানত খ্রিষ্টান কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে ভূমির মালিকানা ও নিজস্ব ভূখণ্ডের দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের লোকজনের হাতে এক নাগা ব্যক্তি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এরপর দুই সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

গত মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে তিনজন কুকি যাজক নিহত হন। এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সাম্প্রতিক কুকি-নাগা সংঘর্ষ মণিপুরের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। রাজ্যটিতে ২০২৩ সালের মে মাস থেকে কুকি ও প্রধানত হিন্দু মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে। অর্থনৈতিক সুযোগ-সুবিধা ও সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে বিরোধ থেকে ওই সংঘাতের সূত্রপাত হয়।

চলমান এসব সংঘাতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। তাদের অনেকে এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...