দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে বাইরে থেকে গাড়ি প্রবেশ নিষেধ, এক দিনেই জরিমানা ৬৮ লাখ রুপি

অন্যদিকে ৫০০ বর্গমিটারের কম আয়তনের ২০৯টি ছোট নির্মাণস্থলের মধ্যে ১৭টিতে নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এসব স্থানের বিরুদ্ধে ১৫টি কাজ বন্ধের নির্দেশ ও ১৫টি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ লাখ ৮০ হাজার রুপি পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
সব মিলিয়ে পরিদর্শন করা ৩০০টি নির্মাণস্থলের বিরুদ্ধে ১৭টি কাজ বন্ধের নির্দেশ ও ১৯টি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এসব স্থানের ওপর মোট ৯ লাখ ৮০ হাজার রুপি পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। তবে ছাড় পাওয়া অবকাঠামো প্রকল্পগুলোতে ধুলা নিয়ন্ত্রণের নিয়ম লঙ্ঘনের কোনো ঘটনা পাওয়া যায়নি।
দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, যানবাহন প্রবেশের বিধিনিষেধ, দূষণ নিয়ন্ত্রণ সনদ এবং নির্মাণকাজের ধুলা নিয়ন্ত্রণের নিয়ম মানা হচ্ছে কি না, তা পরীক্ষা করছেন অভিযান পরিচালনাকারী দলগুলো।
তিনি লিখেছেন, ‘আজ ১৪ হাজার ৯৩০টি যানবাহন পরীক্ষা করা হয়েছে, পিইউসি সনদ না থাকায় ৫৬৬টি চালান দেওয়া হয়েছে এবং ৩০০টি নির্মাণস্থল পরিদর্শন করা হয়েছে। পিইউসি সনদ বৈধ রাখুন, প্রবেশের নিয়ম ও ধুলা নিয়ন্ত্রণের বিধি মেনে চলুন। নির্মল বাতাস নিশ্চিত করতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

