বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

বিপুল অর্থ ঢেলেও প্রার্থীদের জেতাতে পারলেন না মাস্ক

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম
বিপুল অর্থ ঢেলেও প্রার্থীদের জেতাতে পারলেন না মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল পাননি বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার সমর্থিত অধিকাংশ প্রার্থী পরাজিত হওয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টার পাশাপাশি টেক্সাসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য তথ্যকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার জয় মাস্কের পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

বুধবার (৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে প্রায় ৪৪ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করেছেন মাস্ক। কোনো নির্বাচনে প্রার্থী না হয়েও নির্বাচনী প্রচারে এত বিপুল অর্থ ব্যয়ের ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড। এর মধ্যে শুধু টেক্সাসের বিভিন্ন নির্বাচনী প্রচার ও উদ্যোগে তিনি খরচ করেছেন ২০ কোটি ডলারের বেশি।

তবে এত অর্থ ব্যয়ের পরও নিজের পছন্দের প্রার্থীদের জয়ী করতে পারেননি মাস্ক। টেক্সাসের সিনেট নির্বাচনে কেন প্যাক্সটন এবং ওহাইওর গভর্নর নির্বাচনে বিবেক রামাস্বামীর মতো প্রার্থীরা পরাজিত হয়েছেন।

টেক্সাসের গভর্নর নির্বাচনের ফল মাস্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেখানে বর্তমান রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা অ্যাবটের বিদায়ের ফলে রাজ্যটিতে মাস্কের এআই তথ্যকেন্দ্র নির্মাণ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান মাস্ক। তিনি লেখেন, ‘মহাকাশে তথ্যকেন্দ্র নির্মাণের ধারণাটি এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’ পরে নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে তিনি লেখেন, ‘মনে হচ্ছে, আমার নির্বাচনে হস্তক্ষেপকারী মহাকাশ লেজারগুলো এবার কাজ করেনি।’

মাস্কের বসবাসের রাজ্য টেক্সাস সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি বিনিয়োগ ও তথ্যকেন্দ্র নির্মাণের গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের ফলে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য এসব কেন্দ্রের চাহিদা বেড়েছে।

গভর্নর গ্রেগ অ্যাবট প্রযুক্তি উদ্যোক্তা ও ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে টেক্সাসকে তথ্যকেন্দ্র নির্মাণের উপযোগী বিনিয়োগস্থল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তবে বিভিন্ন অঙ্গরাজ্যে এসব কেন্দ্র নির্মাণ নিয়ে স্থানীয় পর্যায়ে বিরোধিতা বাড়ছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...