বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন

এবার আক্রান্ত হলে ইউরোপজুড়ে ‘দাবানল’ সৃষ্টির হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
এবার আক্রান্ত হলে ইউরোপজুড়ে ‘দাবানল’ সৃষ্টির হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষণ অনুসারে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হাতে এমন কিছু মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো ইউক্রেনসহ পূর্ব ও মধ্য ইউরোপের একাধিক ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম।

আইআরজিসির দূরপাল্লার কৌশলে প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে দুই ধাপের কঠিন জ্বালানিচালিত ‘সেজ্জিল’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রায় ২৫ টন ওজন ও ১৮ মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা ২ হাজার ৫০০ কিলোমিটার এবং এটি ১ হাজার ৫০০ কেজি পর্যন্ত ভারী ওয়ারহেড বহনে সক্ষম বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সম্প্রতি এই ক্ষেপণাস্ত্রের ‘ক্লাস্টার’ সংস্করণ তৈরি করা হয়েছে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। প্রতিবেদনে বলা হয়, একটি মূল ওয়ারহেডের জায়গায় একাধিক ক্ষুদ্র ওয়ারহেড যুক্ত থাকায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যেমন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ‘প্যাট্রিয়ট’-এর পক্ষে এসব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়।

এ ছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র বহরে রয়েছে তরল জ্বালানিচালিত ‘খোররামশাহর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আইআরআইএনএনের তথ্য অনুসারে, সাধারণ অবস্থায় এর পাল্লা ২ হাজার থেকে ৩ হাজার কিলোমিটার হলেও হালকা মানের ওয়ারহেড ব্যবহার করা হলে তা প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও পৌঁছাতে পারে।

১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ কেজির একক বা ক্লাস্টার যুদ্ধাস্ত্র বহনে সক্ষম খোররামশাহর আঘাতের স্থানে চরম ধ্বংসযজ্ঞ ঘটাতে পারদর্শী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে ভৌগোলিক হিসাব অনুযায়ী দাবি করা হয়, ইরানের উত্তর বা উত্তর-পশ্চিমাঞ্চল (যেমন তাবরিজ) থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলে ইউক্রেনের খারকিভ (১ হজার ৫৫০ কিমি), কিয়েভ (১ হাজার ৮৫০ কিমি) এবং লভিভ (২ হাজার ১৫০ কিমি) সহজেই এর আওতায় চলে আসে।

কিন্তু চার হাজার কিলোমিটার পাল্লার খোররামশাহরের মতো উন্নত সংকলন ব্যবহার করা হলে কেবল ইউক্রেনই নয়, ইউরোপ মহাদেশের বৃহৎ অংশই সরাসরি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে পড়বে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের দাবি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...