বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন
বিজ্ঞাপন

এক গ্লাস কমলার জুসে শুরু হোক দিন: স্বাস্থ্য উপকারিতা ও সহজ রেসিপি

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম
এক গ্লাস কমলার জুসে শুরু হোক দিন: স্বাস্থ্য উপকারিতা ও সহজ রেসিপি

প্রয়োজনীয় পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট

কমলার জুসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ এবং পটাশিয়াম ও ফোলেটের মতো খনিজ উপাদান। এতে ক্যালোরি কম থাকে এবং এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় ডায়াবেটিস, ক্যানসার ও হৃদরোগ থেকে সুরক্ষা দেয়। এছাড়া এটি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে এবং মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। তবে বাজারের অতিরিক্ত চিনিযুক্ত জুস বা জুস ব্লেন্ড উপকারের চেয়ে ক্ষতি করতে পারে। তাই সুস্বাস্থ্য নিশ্চিত করতে শতভাগ খাঁটি ও প্রিজারভেটিভমুক্ত জুস বেছে নেওয়া উচিত।

কমলার জুসে ক্যারোটিনয়েড থাকে। এটি ভিটামিন ‘এ’-এর কার্যকারিতায় অবদান রাখে। ছবি: পেক্সেলস
কমলার জুসে ক্যারোটিনয়েড থাকে। এটি ভিটামিন ‘এ’-এর কার্যকারিতায় অবদান রাখে। ছবি: পেক্সেলস

ওজন কমাতে

ওজন কমানোর প্রতিশ্রুতি দিয়ে থাকে এমন ডায়েটের শেষ নেই। তবে সত্যি বলতে, প্রতিদিনের ক্যালোরি গ্রহণের পরিমাণ কড়া নজরদারিতে না রাখলে আপনি যে ক্যালোরি খাচ্ছেন এবং যা পোড়াতেন, তার হিসাব গুলিয়ে ফেলতে পারেন। কমলার জুসে ক্যালোরি কম থাকে এবং এটি যে স্থূলতা বাড়ায় না—তা প্রমাণিত। তাই ওজন কমানোর ডায়েটে এটি অন্তর্ভুক্ত করা দারুণ ব্যাপার। কম ক্যালোরিযুক্ত ডায়েটের পাশাপাশি এই জুস পান করলে ওজন হ্রাসে ইতিবাচক ফল পাওয়া গেছে। তাই ডায়েটে এটি রাখার পাশাপাশি আপনি কী খাচ্ছেন সেদিকেও নজর রাখুন।

ত্বকের যত্নে

কমলার জুসে ক্যারোটিনয়েড থাকে। এটি ভিটামিন ‘এ’-এর কার্যকারিতায় অবদান রাখে। তাই এটি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে এবং চোখের কোষগুলোকে সুরক্ষা দিতে সাহায্য করে। ত্বকে থাকা ক্যারোটিনয়েড নির্দেশ করে যে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টগুলো ইতিবাচক প্রভাব ফেলছে। আর নিয়মিত তাজা জুস পান করলে এই ক্যারোটিনয়েডের পরিমাণ বৃদ্ধি পায়। এগুলো আপনার ত্বককে সূর্যের ক্ষতি এবং পরিবেশগত নানা ঝুঁকি থেকে রক্ষা করে। তবে এর মানে এই নয় যে কমলার জুস আপনার সানস্ক্রিনের বিকল্প হতে পারে! এই দুটির যেকোনো একটির বদলে উভয়টি একসঙ্গে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।

সহজ রেসিপি

কমলার সঙ্গে আনারস

কমলা ও আনারসের এই মিশ্র জুস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি হজমশক্তি উন্নত করতে দারুণ কার্যকরী। আনারসে থাকা ব্রোমেলেইন এনজাইম হজমে সাহায্য করে এবং কমলা রক্তের ইউরিক এসিডের মাত্রা কমাতে সাহায্য করে। এই জ্যুস তৈরির জন্য প্রথমে তাজা কমলা ও পাইনএপেল ধুয়ে টুকরো করে নিন। পাইনএপেল জুসারে দিয়ে রস বের করুন। এবার কমলা চিপে বা ব্লেন্ড করে রস আলাদা করে নিন। একটি বড় জারে দুটি জুস একসঙ্গে মিশিয়ে সামান্য চিনি বা স্বাদমতো মিষ্টি দিন। ভালোভাবে নেড়ে বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

গাজর-কমলার জুস

গাজর ও কমলার এই মিশ্র জুস ভিটামিন 'সি' এবং বিটা-ক্যারোটিনে ভরপুর। বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন 'এ'-তে রূপান্তরিত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এটি কম ক্যালোরিযুক্ত (প্রতি সার্ভিংয়ে মাত্র ৯৩ ক্যালোরি) হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও দারুণ কার্যকরী। এই জ্যুস তৈরির জন্য প্রথমে গাজর ও কমলা ধুয়ে টুকরো করে জুসারে বা ব্লেন্ডারে রস বের করে নিন। মিষ্টি বাড়াতে চাইলে সামান্য মধু (ঐচ্ছিক) মিশিয়ে নিতে পারেন। বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। অতিরিক্ত জুস আইস ট্রেতে জমিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণও করা যায়।

সূত্র:হেলথ লাইন, ডেইলি মেইল

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...