বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

বনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম
বনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন

রানী ভবানীর রাজবাড়ি

উত্তরা গণভবন থেকে অটোরিকশাযোগে মাত্র পাঁচ মিনিটের পথ পাড়ি দিলে রানী ভবানীর বাড়ি। নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামজীবন রায়। তাঁর পালিত পুত্র রামকান্ত রায়ের সঙ্গে বিয়ে হয় রানী ভবানীর। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পর ভবানী নাটোর জমিদারির দায়িত্ব গ্রহণ করেন।

এই রাজবাড়িতে প্রবেশ করলে চোখে পড়বে পুরোনো ভবন, প্রশস্ত প্রাঙ্গণ, দালানকোঠা। এগুলো আপনাকে নিয়ে যাবে কয়েক শ বছর পেছনে। প্রতিটি স্থাপনার দিকে তাকালে মনে হবে, এখানে একসময় কত মানুষের পদচারণ ছিল, কত আয়োজন, কত গল্প আর কত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাঙ্গণ!

আঠারো শতকে বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার ছিলেন ভবানী। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, জনকল্যাণ এবং দানশীলতার জন্যও তিনি ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছেন। একসময় প্রায় ১২০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই রাজবাড়ির অনেক স্থাপনা আজ কালের গর্ভে বিলীন।

এই দুই রাজবাড়ি দেখতে দেখতে আপনার ক্ষুধা পেয়ে যাবে। তখন আপনি খুঁজে পেতে চলে যাবেন কালীবাড়ি এলাকার বিখ্যাত মধুসূদন পালের হাতে গড়া কাঁচাগোল্লার দোকানে। দাম প্রতি কেজি ৬০০ টাকা।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...