বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬'। দিবসের শুরুতে বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের অনুষ্ঠান শুরু হয়।

এ উপলক্ষ্যে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনারের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কলকাতাস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাবৃন্দ এবং কলকাতাস্থ সোনালী ব্যাংক, পিএলসি-তে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬' উদযাপন অনুষ্ঠান শুরু করা হয়। 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর এ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতীয় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ্য করে আলোচনা অনুষ্ঠানে কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

আলোচনার শেষ পর্যায়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য উল্লেখ্য করে নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন উপ-হাইকমিশনার মোঃ খালেদ। তিনি সমাপনী বক্তব্যে বলেন, ৭ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে এক অনন্য অনুপ্রেরণার উৎস।

তিনি আরও যোগ করেন, ঐতিহাসিক সংহতির সেই মূলমন্ত্রকে ধারণ করে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...