বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বন্দর কর্তৃপক্ষের এফডিআর সরকারি ব্যাংকে রাখার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম
বন্দর কর্তৃপক্ষের এফডিআর সরকারি ব্যাংকে রাখার সুপারিশ

এ বিষয়ে বলা হয়, বেসরকারি ব্যাংকে ২৯ শতাংশ এবং সরকারি ব্যাংকে ৭১ শতাংশ অর্থ রাখা হয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ দাবি করেছে, পরবর্তী সময়ে নিয়ম পরিবর্তন করে ৫০-৫০ করা হয়েছে এবং সেই নিয়মের ভিত্তিতেই তারা অর্থ রেখেছে। তবে কমিটি বিষয়টি নিয়ে আগামী বৈঠকে বিস্তারিত তথ্য উপস্থাপন করতে বলেছে।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২০-২০২১ অর্থবছরের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন অডিট আপত্তি আদায়, সমন্বয়, অবলোপন, প্রমার্জন, নিয়মিতকরণ ও ভূতাপেক্ষ অনুমোদনসহ প্রয়োজনীয় কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তির বিষয় পর্যালোচনা করা হয়।

বিগত সরকারের আমলে সংঘটিত আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সঙ্গে জড়িত কেউ যেন দায়মুক্তি না পান, সে বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করা হয়। একই সঙ্গে বর্তমান সরকারের আমলেও কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা দেওয়া হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...