বিপদে কাজে আসবে যেসব হটলাইন নম্বর

১১. পাসপোর্ট বাতায়ন — ১৬৪৪৫
পাসপোর্টের আবেদন, ই-পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কিংবা পাসপোর্ট-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে দেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ নম্বরে ফোন করা যায়। বিদেশ থেকে যোগাযোগের নম্বর ০৯৬৬৬৭১৬৪৪৫।
১২. সরকারি তথ্য ও সেবা — ৩৩৩
বিভিন্ন সরকারি সেবা, সরকারি দপ্তরের যোগাযোগের তথ্য কিংবা সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে ৩৩৩ নম্বরে ফোন করা যায়। সরকারি সেবা সম্পর্কে জানতে কিংবা বিভিন্ন সামাজিক সমস্যা ও অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে এই নম্বর ব্যবহার করা যাবে।
১৩. প্রবাসী কল সেন্টার — ১৬১৩৫
প্রবাসী বাংলাদেশি কর্মী ও তাঁদের পরিবারের সমস্যা সমাধান, বৈদেশিক কর্মসংস্থান, ঋণ সহায়তা ও কল্যাণমূলক সেবা সম্পর্কে তথ্য পেতে ১৬১৩৫ নম্বরে ফোন করা যায়। দেশের ভেতর থেকে ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন বিনা মূল্যে এ সেবা পাওয়া যাবে। বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।
আরও যেসব নম্বর জানা জরুরি
এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পেতে আরও কিছু হটলাইন নম্বর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
• কৃষি কল সেন্টার — ১৬১২৩: কৃষি-সংক্রান্ত পরামর্শ ও তথ্য পেতে।
• বিটিসিএল — ১৬৪০২: টেলিফোন ও সংশ্লিষ্ট সেবা নিয়ে যোগাযোগ করতে।
• দুর্যোগের আগাম বার্তা — ১০৯০: আবহাওয়া ও দুর্যোগ-সংক্রান্ত আগাম তথ্য পেতে।
• কোস্ট গার্ড সদর দপ্তর — ১৬১১১: সমুদ্র ও উপকূলীয় এলাকায় জরুরি সহায়তার জন্য।
সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, সংশ্লিষ্ট ওয়েবসাইট

