সংসদের চতুর্থ অধিবেশনে উঠছে যে ৩ অধ্যাদেশ, বিল

চিফ হুইপ জানান, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন পাওয়া গেছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং ১৩১ বিধিতে সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
বৈঠকে অধিবেশনের কার্যসূচি ও স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্য-দিবস সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

