বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ডিসেম্বরে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ

বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ আছে। এ জন্য মাত্র এক দিন বাড়তি ছুটি নিতে হবে। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে এ সুযোগ তৈরি হচ্ছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সরকারি কর্মদিবস। এই দিনটিতে এক দিনের নৈমিত্তিক বা বার্ষিক ছুটি নিতে পারলেই টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা।

সেই হিসাবে ১৬ ডিসেম্বর বুধবার থেকে ১৯ ডিসেম্বর শনিবার পর্যন্ত টানা ছুটি কাটানো যাবে। অর্থাৎ, ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

বছরের শেষ দিকে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা অবকাশ যাপনের পরিকল্পনা করেন অনেকেই। বিশেষ করে যারা দূরে কোথাও ঘুরতে যেতে চান, তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমন্বয় হতে পারে বাড়তি সুযোগ।

তবে টানা চার দিনের ছুটি উপভোগ করতে হলে ১৭ ডিসেম্বরের ছুটি আগে থেকেই কর্মস্থল থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে ছুটি অনুমোদনের নিয়ম ও কর্মস্থলের নীতিমালা প্রযোজ্য হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...