বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বিরল নজির সৃষ্টি করে মিশিগানে মেয়র হিসেবে প্রথম বাংলাদেশি-আমেরিকান মুহিতের শপথ

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
বিরল নজির সৃষ্টি করে মিশিগানে মেয়র হিসেবে প্রথম বাংলাদেশি-আমেরিকান মুহিতের শপথ

কেবল মিশিগান নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক বিরল ঘটনার মধ্যদিয়ে প্রথম বাংলাদেশি অ্যামেরিকান হিসেবে দেশটির মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ।

ভোট গণনা, পুনর্গণনা, আদালতের শুনানি ও দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রোববার দুপুরে হ্যামট্রামিক কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। একত্রিশতম ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক অ্যালেক্সিস জি. ক্রট মুহিত মাহমুদকে শপথবাক্য পাঠ করান। পরে মেয়র হিসেবে বক্তব্যে তিনি সব কমিউনিটির মানুষকে সঙ্গে নিয়ে হ্যামট্রামিককে আরও উন্নত ও আদর্শ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

মিশিগানে প্রাইমারি নির্বাচনে প্রার্থী বাংলাদেশি মিনহাজ, প্রচারে যত প্রতিশ্রুতি

মুহিত মাহমুদের মেয়র নির্বাচনের পথ ছিল দীর্ঘ ও চ্যালেঞ্জিং। ২০২৫ সালের ৪ নভেম্বরের নির্বাচনে তিনি অ্যাডাম আল-হারবির চেয়ে ১১ ভোটে পিছিয়ে ছিলেন। পরে গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট নিয়ে শুরু হয় আইনি লড়াই।

শপথ গ্রহণের বাংলাদেশি কমিউনিটির লোকজনের সঙ্গে মেয়র মুহিত মাহমুদ। ছবি: ভিডিও থেকে নেয়া
শপথ গ্রহণের বাংলাদেশি কমিউনিটির লোকজনের সঙ্গে মেয়র মুহিত মাহমুদ। ছবি: ভিডিও থেকে নেয়া

২০২৬ সালের ১৬ অক্টোবর আদালতের নির্দেশে ওই ব্যালটগুলো গণনা করা হলে মুহিত মাহমুদ পান ২৯ ভোট এবং আল-হারবি পান ৬ ভোট। এতে মুহিতের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯, আর আল-হারবির ২ হাজার ৭৭ অর্থাৎ ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত।

মুহিত মাহমুদের প্রতিদ্বন্দ্বি অ্যাডাম আলহারবি। ছবি: অনলাইন
মুহিত মাহমুদের প্রতিদ্বন্দ্বি অ্যাডাম আলহারবি। ছবি: অনলাইন

এরপর তাঁর আবাসিক যোগ্যতা নিয়েও মামলা হয়। ৩০ অক্টোবর আদালত তাঁর মেয়র হওয়ার প্রয়োজনীয় আবাসিক শর্ত পূরণের বিষয়টি নিশ্চিত করে। ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স তাঁর বিজয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে।

মিশিগানের হ্যামট্রাম্যাকের মেয়র হলেন বাংলাদেশি মুহিত

অবশেষে ৮ নভেম্বর শপথের মাধ্যমে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। মুহিত মাহমুদের এই অর্জন মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...