বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির
বিজ্ঞাপন

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা রাষ্ট্রীয় সক্ষমতার পরিচায়ক: রাষ্ট্রদূত রহমান

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা রাষ্ট্রীয় সক্ষমতার পরিচায়ক: রাষ্ট্রদূত রহমান

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় রাষ্ট্রীয় সক্ষমতা ও সুশাসন বিশ্বের অনেক দেশের জন্য অনুকরণীয়। গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) কাঠমান্ডুর নেপাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে ‘রাষ্ট্রীয় সক্ষমতা, জননীতি ও সুশাসন: বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশের অসাধারণ উন্নয়নের যাত্রার ওপর আলোকপাত করে রাষ্ট্রদূত সীমিত সম্পদ নিয়ে যাত্রা শুরু করা দেশটি কীভাবে একটি প্রাণবন্ত উন্নয়নশীল অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে তা তুলে ধরেন। এই অগ্রগতির পেছনে রপ্তানি-নির্ভর শিল্পায়ন, বেসরকারি খাতের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সাথে দ্রুত সংযোগ তৈরি, অবকাঠামোগত সম্প্রসারণ এবং ডিজিটাল রূপান্তরের কথা উল্লেখ করেন তিনি।

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করলো দূতাবাস

দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, মৃত্যুহার হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের বিষয়ে রাষ্ট্রদূত ক্ষুদ্রঋণ, বেসরকারি সংস্থা (এনজিও) এবং আত্ম-কর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে নারীদের অবদানের কথা স্বীকার করেন। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে তৈরি পোশাক শিল্প, পাট শিল্প এবং জাহাজ নির্মাণ শিল্পে বেসরকারি বিনিয়োগের ভূমিকার কথাও তুলে ধরেন।

শফিকুর রহমান বলেন, কার্যকর সুশাসনের জন্য কেবল প্রতিষ্ঠান গড়ে তোলা বা নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়; বরং এর জন্য প্রয়োজন কার্যকর বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনগণের আকাঙ্ক্ষাকে উন্নত জনসেবায় রূপান্তর করার সক্ষমতা।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...