বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

একদিনে হত্যা মামলার আসামির ৬৫ জমির দলিল করে দেওয়া সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
একদিনে হত্যা মামলার আসামির ৬৫ জমির দলিল করে দেওয়া সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

বদলির আগে হত্যা মামলার আসামিকে বিপুল পরিমাণ জমির দলিল করে দেওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তিনি টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন।

হাবিবকে বরখাস্ত করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হাবিরের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণের আওতাভুক্ত শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে। হাবিবের বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে বদলির আগে গত ২৮ অক্টোবর বিভিন্ন পরিমাণের ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেন রায়হান হাবিব।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...