বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্য মন্ত্রী

মন্ত্রী আরও জানান, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জাটকা আহরণ নিষিদ্ধ ও মা ইলিশ সংরক্ষণকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়েছে। পাশাপাশি ১৭ হাজার ৫০০ ইলিশ আহরণকারী জেলেকে আয়বৃদ্ধিমূলক বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

সংরক্ষিত নারী আসনের এমপি নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী গত পাঁচ অর্থবছরে ইলিশের উৎপাদনের তথ্য তুলে ধরেন। তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে দাঁড়ায়। পরবর্তী দুই অর্থবছরে উৎপাদন কমে ২০২৩-২৪ সালে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন এবং ২০২৪-২৫ সালে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টন হয়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন প্রাক্কলন করা হয়েছে।

ইলিশের উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে মন্ত্রণালয়ের নেওয়া ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, মাছের খুচরা বাজারমূল্য তার প্রাচুর্যের ওপর নির্ভরশীল। আড়তে নিলামের মাধ্যমে মাছের দাম নির্ধারিত হয়। মুক্তবাজার ব্যবস্থায় মাছের দাম নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি সুযোগ নেই। তবে উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে নিয়মিত বাজার মনিটরিং করা হয়।

দেশের বাইরে ইলিশ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে তদারকি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বিপন্ন মাছের প্রজাতি সংরক্ষণ সহজ করতে কারেন্ট জালসহ সব ধরনের অবৈধ মাছ ধরার জালের ব্যবহার বন্ধে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে। অবৈধ জালের ব্যবহারের কারণে ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।

মন্ত্রী বলেন, মৎস্য অধিদপ্তর মাছের অভয়াশ্রম স্থাপন, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বিলে নার্সারি স্থাপন এবং হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনির এক সম্পূরক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এক শ্রেণির অসাধু জেলে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় ট্রলিং পদ্ধতিতে নির্বিচারে মাছ শিকার করছে। এ পদ্ধতিতে নৌযান থেকে টেনে জাল ফেলে মাছ ধরা হয়। এতে দেশের বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ পদ্ধতি বন্ধ করা হবে।

আমিন উর রশিদ বলেন, বাংলাদেশের উপকূলীয় জলসীমায় অবৈধ বটম ট্রলিং মাছের প্রজননক্ষেত্র ধ্বংস করছে, মাছের মজুত কমিয়ে দিচ্ছে এবং ক্ষুদ্র মৎস্যজীবীদের অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা ও দেশের ব্লু-ইকোনমি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

মন্ত্রী জানান, অবৈধ মাছ ধরার জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকারের কারণে উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।

আমিন উর রশিদ বলেন, মাছের সুরক্ষা ও সংরক্ষণে সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এ ছাড়া সারা দেশে মোট ৮২৭টি মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই অর্থবছরে দেশে ৯৭৮টি বিলে নার্সারি স্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...