বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ১১:১৯ পিএম
গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার

নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে সব ধরনের যানবাহন কেনার জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত (সরকারি যানবাহনের তালিকাভুক্ত) গাড়ি প্রতিস্থাপন এবং নতুন গঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।

এতে আরও জানানো হয়, এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া প্রতিস্থাপন বা নতুন কেনা গাড়ি অবশ্যই বৈদ্যুতিক গাড়ি হতে হবে। তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যাবে।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণও বন্ধ থাকবে বলে নির্দেশনায় জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে কোনো ভবনের নির্মাণকাজ ৭০ শতাংশ বা তার বেশি শেষ হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে বাকি কাজের ব্যয় করা যাবে। জরুরি প্রয়োজনে অন্য ভবন নির্মাণের ক্ষেত্রেও আলাদা অনুমোদন নিতে হবে।

সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণের বরাদ্দও রাখা যাবে না। পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণের জন্য কোনো বরাদ্দ রাখাও নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের বরাদ্দ রাখা যাবে।

এ ছাড়া আপ্যায়ন, সেমিনার ও অনুষ্ঠান আয়োজনের জন্য বরাদ্দ রাখা যাবে। তবে এসব ক্ষেত্রে আড়ম্বর পরিহার করে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পের সংখ্যা সীমিত রাখার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। সরকারের কৌশলগত লক্ষ্য ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করতে বলা হয়েছে। প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে। বরাদ্দ ছাড়া কোনো প্রকল্প সংশোধিত এডিপির মূল অংশে রাখা যাবে না বলে জানানো হয়েছে নির্দেশনায়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...