বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তরে হেফাজতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম
ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তরে হেফাজতের উদ্বেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগকে আধিত্যবাদী নীলনকশার অংশ মনে করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে প্রতিমা নির্মাণের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেন

সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রংপুরের পলাশবাড়ীতে ‘সর্ববৃহৎ রামমূর্তি’ নির্মাণের ষড়যন্ত্রের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’ নির্মাণে তৎপর হয়েছে উগ্র হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী শক্তি। বেছে বেছে এমন কৌশলগত স্থানে এসব উদ্যোগ নেওয়াকে আমরা আধিত্যবাদী নীলনকশার অংশ বলে মনে করি।

এ ধরনের কৌশলগত উদ্যোগ খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি এ দেশে হিন্দুত্ববাদী সফট-পাওয়ার সংহত করতে একটি নির্দিষ্ট ধর্ম ও ধর্মীয় সম্প্রদায়কে অতীতের মতোই ‘ট্রোজান হর্স’ হিসেবে ব্যবহার করছে। ঢাবির জগন্নাথ হল কোনো একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ইজারা দেওয়া হয়নি। অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু (বৌদ্ধ ও খ্রিস্টান) এবং পাহাড়ি নৃতাত্ত্বিক শিক্ষার্থীদের জন্যও এই হলটি নির্ধারিত। ফলে শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষার্থীরা সেটিকে তাদের একক ভোগদখলের সম্পত্তি বানাতে পারেন না।

তাদের দাবি, উগ্র সেক্যুলার-প্রগতিশীলরা ঢাবিকে এতই সেক্যুলার হিসেবে দেখতে চান যে, সামান্য গরু জবাই হলে কিংবা মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় কোনো কালচারাল অনুষ্ঠান হলেও তারা সহ্য করতে পারেন না। অথচ তারা এখন জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে মুখে কুলুপ এঁটেছেন। হিন্দুত্ববাদের বরাহশাবক এই ইসলামবিদ্বেষী সেক্যুলারদের হিপোক্রেসি আমরা জানি। তবুও তাদের নীরবতাকে প্রশ্ন করে রাখলাম।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...