বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

এসএসসি ও এইচএসসি ফল প্রকাশের পর দেশে ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
এসএসসি ও এইচএসসি ফল প্রকাশের পর দেশে ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফলজনিত হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে মোট ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র ১০ দিনের ব্যবধানে ৯ জন এবং এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার পর ১১ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও সংকলিত তথ্যের ভিত্তিতে আঁচল ফাউন্ডেশন এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার পর আত্মহত্যাকারী ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ। বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৫টি ঘটনা ঘটেছে খুলনা বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায়। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় ১টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

প্রাথমিক সংবাদ প্রতিবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থতা, পারিবারিক চাপ, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং ফলাফলকেন্দ্রিক তীব্র হতাশা মূল কারণ হিসেবে কাজ করেছে।

আঁচল ফাউন্ডেশন মনে করে, ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকটকে আরও গভীর করে তুলছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...