বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়
বিজ্ঞাপন

পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন, বিনোদন ভাতা নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন, বিনোদন ভাতা নিয়ে নতুন নির্দেশনা

বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা

এদিকে নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন।

বুধবার অর্থ বিভাগের অপর প্রজ্ঞাপনে এক নির্দেশনায় জানানো হয়, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময়ও এ নিয়ম অনুসরণ করা হবে।

তবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই বিনোদন ভাতা নির্ধারণ করা হবে।

অর্থ বিভাগ জানায়, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে তার বেতন পুনর্নির্ধারিত হলেও এ বাবদ কোনো বকেয়া অর্থ পাবেন না। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...