যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে প্রগতি ইন্ডাস্ট্রিজকে পরামর্শ

এ ছাড়া বিএসইসির অধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসানের কারণ চিহ্নিত করে তা কমাতে প্রতিষ্ঠানভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর মালিকানা ও মামলা-সংক্রান্ত জটিলতা নিরসন, অব্যবহৃত জমি ও সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফআইসির অধীন বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু, আখের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আখ চাষে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হয়। দেশের চিনির চাহিদার তুলনায় দেশীয় উৎপাদন কম হওয়ায় চিনিকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতীয় থেকে আরও পড়ুন

