পাঁচ দফায় স্বর্ণের দাম কমলো ১২ হাজার টাকা, এখন ভরি কত

দেশের বাজারে গত ৯ দিনের ব্যবধানে পাঁচ বার স্বর্ণের দাম কমানো হয়েছে। আজ শনিবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। গতকাল শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া গত ১১ নভেম্বর সকালে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। অপরদিকে গত ৬ নভেম্বর পর পর তিন দফা দাম বাড়ানোর পর কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। সব মিলিয়ে গত ৯ দিনে স্বর্ণের দাম কমলো ১২ হাজার ৭২ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে, টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল ১২ হাজার ১২ টাকা।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এর আগে ১২ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

