বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী হুমায়ুন

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী হুমায়ুন

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম দিনেই যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠকটি ছিল অন্যতম।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশ ও এর নেতৃত্বের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের গুরুত্বারোপের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

হুমায়ুন কবির বলেন, দুই নেতা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইনি উদ্যোগ, মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন এবং সমন্বিত কূটনৈতিক তৎপরতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায় যে উদ্বেগ বাড়ছে, তা বিবেচনায় নিয়ে উভয় পক্ষই কীভাবে আরও কার্যকরভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করেছে।

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা এবং মানবিক সহায়তা কার্যক্রমের অর্থায়নের প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন, ‘খুবই ইতিবাচক আলোচনা হয়েছে।’

প্রতিমন্ত্রী জানিয়েছেন যে, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর ব্যক্তিগত আন্তরিকতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। তবে এর বাইরেও আপনি আমার একজন প্রিয় ভাই ও এমন একজন নেতা, যার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, তুরস্ক তার সক্ষমতার পরিধির মধ্যে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।

তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে হুমায়ুন বলেন, ‘বাংলাদেশের জন্য আমার এবং তুরস্কের সক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব, আমি তা করব। শুধু কোথায় এবং কী করা প্রয়োজন আপনাকে তা আমাকে জানাতে হবে।’

প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে অত্যন্ত শক্তিশালী ও সুদৃঢ়।

এই বৈঠকে অর্জিত সমঝোতা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, বিনিয়োগ এবং মানবিক কূটনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

হুমায়ুন কবির বলেন, ‘দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী। ইনশাআল্লাহ, এ সম্পর্ক আরও এগিয়ে যাবে।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...