বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

শেখ হাসিনা ইস্যুতে মন্ত্রীদের কথার মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
শেখ হাসিনা ইস্যুতে মন্ত্রীদের কথার মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, মাননীয় স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত আছেন। তিনি গত ৯ নভেম্বর পাসপোর্ট ও এনআইডির আবেদনের প্রসঙ্গে বলেছেন, ‘সত্যতা আমি এখনো যাচাই করতে পারি নাই।’ আবেদনের আইনগত ভিত্তি যাচাই করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

রুমিন ফারহানা বলেন, অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে, এখন বাকি সিদ্ধান্ত ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনার আপিলের কোনো সুযোগ নেই।

স্বতন্ত্র এ এমপি বলেন, আমরা যেসব অসংগতি দেখতে পাচ্ছি, তা হলো—প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাসপোর্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন, অথচ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আবেদন যাচাই করা হয়নি। অন্যদিকে একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন…। তবে সময় শেষ হয়ে যাওয়ায় রুমিন ফারহানা বক্তব্য শেষ করতে পারেনি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...