হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ২০২৭ সালের জন্য প্রথমে হজে বাংলাদেশের কোটা ছিল ৭৮ হাজার ৫০০। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় সাড়ে ৭২ হাজার। পরে বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরব বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা পাঁচ হাজার বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করেছে।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত হজে যেতে বেসরকারি মাধ্যমে ৭২ হাজার ৪২৫ জন এবং সরকারি মাধ্যমে পাঁচ হাজার ১৩২ জন নিবন্ধন করেছেন।
জাতীয় থেকে আরও পড়ুন

