বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন প্রাপ্তি: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন প্রাপ্তি: মাহদী আমিন

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আন্তর্জাতিক মহলের যে আস্থা তৈরি হয়েছে, এই অর্জন তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। গত নয় মাসে বর্তমান সরকারের নীতিমালার ধারাবাহিকতা (পলিসি কন্টিনিউটি) এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সর্বাঙ্গীণ বিশ্বাসের ফলেই এই ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

ডিএফসির এই অর্থায়নের যোগ্যতা অর্জনের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ আসার পাশাপাশি দেশের তরুণদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মাহদী আমিন বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশে যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে, তার আলোকে বাংলাদেশের অর্থনীতি সামনে আরও সমৃদ্ধি ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।

সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশে বিনিয়োগ প্রবৃদ্ধি আরও বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে সবাই মিলে বিশ্বমঞ্চে একটি রোল মডেলে পরিণত করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের অর্থায়নের যোগ্যতা অর্জিত হয়েছে।

মাহদী আমিন বলেন, নতুন শ্রম আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য এই অর্থায়নের সুযোগ তৈরি করে দিয়েছে।

বিনিয়োগ প্রক্রিয়ার বিষয়ে মাহদী আমিন জানান, ডিএফসির এই তহবিলের আওতায় ‘কেস টু কেস’ ভিত্তিতে প্রতিটি প্রকল্প আসবে। এর মাধ্যমে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে এক অবারিত ও অপার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...