বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির
বিজ্ঞাপন

আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম
আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আলোচনা হয়। বৈঠকে আলোচনার দ্রুত অগ্রগতির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগসহ চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

হুমায়ুন কবির বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশই বাস্তবসম্মত ও দূরদর্শী উপায়ে জাতি গঠনের পথে এগিয়ে যাচ্ছে। উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্র খুঁজে দেখার বিষয়ে পারস্পরিক আগ্রহের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন বহুপক্ষীয় অনুষ্ঠানের ফাঁকে শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে তার পূর্ববর্তী আলোচনার কথাও স্মরণ করেন।

২০২৫ সালের নভেম্বরে কলম্বোয় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফরেন অফিস কনসালটেশনের (পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক) সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। পরবর্তী কনসালটেশন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই দেশের দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...