বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

প্রশ্নোত্তর পর্বে কথা বলায় সংসদ সদস্যদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
প্রশ্নোত্তর পর্বে কথা বলায় সংসদ সদস্যদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানকে আবারও নিজের আসনে বসার অনুরোধ করেন তিনি। অন্য সদস্যদেরও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে কথা বলার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকে সভাপতিত্ব করছিলেন কায়সার কামাল। রংপুরে বাইপাস সড়ক নির্মাণ নিয়ে রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিদেশে কর্মী পাঠানোর খরচ নিয়ে আগের একটি প্রশ্নের প্রসঙ্গে ফিরে যান তিনি। ওই সম্পূরক প্রশ্নটি করেছিলেন ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...