বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করব শহীদের আমানত, যোদ্ধাদের আমানত, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা এসব কিছুর আলোকে গণভোটের গণরায় এবং জুলাই সনদটা মানুষের প্রত্যাশার আলোকে যেন বাস্তবায়ন হয়।’

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা মনে করি, ফ্যাসিবাদীদের আস্ফালনের পেছনে এটিও একটি কারণ। আমাদের ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে। আর সেই সুযোগই তারা নিচ্ছে। অথচ নির্বাচনের আগ পর্যন্ত আমরা সবাই একই কাতারে, একই লাইনে ছিলাম। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, যত তাড়াতাড়ি এটি বাস্তবায়ন হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী তাঁদের ঐক্য ইনশা আল্লাহ ইস্পাতকঠিন হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, আগে ডানে-বাঁয়ে, সামনে-পেছনে সবখানে ফ্যাসিবাদ ছিল। কিন্তু তারা টিকতে পারেনি।

শফিকুর রহমান বলেন, ‘আর এখন আমাদের সেই ঐক্যের সামনে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আমি এটা বিশ্বাস করি না। এই ঐক্যের জায়গা যদি আমরা সঠিক করতে পারি, কাপুরুষতা, নাশকতা ও অগ্নিসংযোগ—এই সবকিছুকে মোকাবিলা করে ইনশা আল্লাহ জাতি তার প্রত্যাশার বন্দরে পৌঁছাবে। আমরা সেই জায়গাটা দেখতে চাচ্ছি।’

বিচারের আওতায় যাঁদের আনা হচ্ছে, বিচারপ্রক্রিয়া আরও দৃশ্যমান ও গতিশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘আমাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু একটা মানুষের সঙ্গেও সামান্য অবিচার করা হোক, এটা আমরা চাই না। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক। ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি তাদের ন্যায্য পাওনা শতভাগ পেয়ে যাবে।’

সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আধিপত্যের কালো ছায়া এখন আবার অনুভব করছি। আমি সরকারকে অনুরোধ করব, বুক টান করে, পায়ের নলা শক্ত করে, সোজা হয়ে আপনারা দাঁড়ালে পুরো জাতি আপনাদের সঙ্গে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘আধিপত্যবাদ বাংলাদেশে আবার ফিরে আসুক, এটা এই প্রজন্ম বেঁচে থাকতে মেনে নেবে না।’

বিরোধীদলীয় নেতা বলেন, তাঁরা আন্তরিক বন্ধু চান, উন্নয়ন সহযোগী চান। তবে তাঁদের মর্যাদা ও বাংলাদেশের মর্যাদা সমানতালে চলতে হবে।

পোশাক শ্রমিকদের বর্তমান আন্দোলনের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, গার্মেন্টস খাতে কর্মরত শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধার বিষয়টি যদি আন্দোলনের মূল বিষয় হয়ে থাকে, তাহলে লেদার ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে, সিরামিক ফ্যাক্টরি কেন আক্রান্ত হচ্ছে, বিদ্যুৎ অফিসে কেন হামলা করা হচ্ছে, কেন আগুন দেওয়া হচ্ছে? এর পেছনে একেবারেই পরিষ্কার একটি তৃতীয় অপশক্তি রয়েছে, যারা পেছন থেকে আমাদের সবকিছু তছনছ করে দিতে চায়। এদের চিহ্নিত করে পাকড়াও করার দাবি জানান শফিকুর রহমান।

শ্রমিকদের বেতন ১২ হাজার টাকা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, শ্রমিকেরা তাঁদের জীবন চালাবেন কীভাবে? একটি ঘর ভাড়া নিতেই এই টাকা চলে যাবে। এ বিষয়ে তিনি স্বল্প ও মধ্যমেয়াদি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, যখনই যে সরকারে থাকে, সংশ্লিষ্ট মন্ত্রীরা বক্তব্য দেওয়ার সময় বলেন, আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু আগের চেয়ে ভালো হতে হতে আমরা এখনো কোনো উন্নত দেশে পৌঁছাতে পারলাম না। আমি আজ আর কোনো দেশের নাম নিলাম না। আমরা ভালো একটি বাংলাদেশও হতে পারলাম না। বরং দিন দিন বিভিন্ন ক্ষেত্রে আমাদের যন্ত্রণা বেড়েই চলছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...