বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

দরপত্রের শর্ত না মানায় এক মাস ধরে বন্ধ ৩ কোটি টাকার কচুরিপানা অপসারণ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
দরপত্রের শর্ত না মানায় এক মাস ধরে বন্ধ ৩ কোটি টাকার কচুরিপানা অপসারণ প্রকল্প

দরপত্রের শর্ত না মেনে দায়সারাভাবে কচুরিপানা কাটার অভিযোগে এক মাস ধরে বন্ধ রয়েছে নদী পরিষ্কারের ৩ কোটি টাকার একটি প্রকল্প। দীর্ঘদিন ধরে নদীর কচুরিপানা পচে দুর্গন্ধ ছড়ানো ও পরিবেশ দূষিত হলেও কাজ আটকে থাকায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদী থেকে কচুরিপানা যাতে পুনরায় দ্রুত জন্মাতে না পারে, সে জন্য দরপত্রে এক্সকাভেটর বা ভেকু মেশিনের পাশাপাশি শ্রমিক ব্যবহার করে গোড়াসহ তা তুলে ফেলার নির্দেশনা ছিল। কিন্তু পটুয়াখালীর ঠিকাদার বশির উদ্দিন কাজের শুরুতেই শর্ত লঙ্ঘন করে কেবল যন্ত্রের সাহায্যে কচুরিপানা কাটতে শুরু করেন বলে অভিযোগ ওঠে। অনিয়মের বিষয়টি নজরে আসার পর বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ প্রদান করেন। এর পরপরই প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, কয়েক দশক ধরে নদীটি কচুরিপানার চাদরে ঢেকে রয়েছে। দীর্ঘদিনেও এর কোনো টেকসই প্রতিকার মেলেনি। উল্টো পচে যাওয়া কচুরিপানার তীব্র দুর্গন্ধে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। বহু প্রতিক্ষার পর সমস্যা সমাধানে নদীর কচুরিপানা অপসারণে সরকারি বরাদ্দ এলেও কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় তাদের ভোগান্তি আরও বেড়েছে।

কাজের মান নিয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, "দরপত্র অনুযায়ী নদীর কচুরিপানা পরিষ্কার করতে হবে। মেশিন দিয়ে কচুরিপানা অপসারণের কোনো সুযোগ নেই।"

প্রকল্পের বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, "সাধারণ মানুষের ভোগান্তি দূর করতেই আমরা প্রকল্প নিয়েছি। সরকারি সিডিউল অনুযায়ী কাজ করা হবে। জনগণের দাবি, কচুরিপানা এমনভাবে অপসারণ করতে হবে, যাতে তা পুনরায় জন্মাতে না পারে। আমরা সেই লক্ষ্যেই কাজ করার চেষ্টা করছি।"

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...