বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ

হামিদুর রহমানের জন্ম ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামে। তাঁর বাবা আক্কাস আলী মণ্ডল ও মা মোসাম্মাৎ কায়মুন্নেসা। তিনি ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি সেনাবাহিনীতে সিপাহি পদে যোগ দেন। পরে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে ২৮ অক্টোবর ভোরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে জীবন উৎসর্গ করেন হামিদুর রহমান।
ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কামালুজ্জামান কামাল বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ভাস্কর্যটি সংস্কার ও রং করা হয়েছে। হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণে তাঁর ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া জেলা প্রশাসন ও মহেশপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাতীয় থেকে আরও পড়ুন

