বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

বোয়িং–এয়ারবাসের উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না—সংসদীয় কমিটিতে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
বোয়িং–এয়ারবাসের উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না—সংসদীয় কমিটিতে প্রশ্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে দুই ধাপে। গত ৩০ এপ্রিল ১৪টি এবং ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরও ১১টি উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া গত ৭ অক্টোবর এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।

সূত্রে জানায়, বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ব্যয় নিয়েও প্রশ্ন তোলা হয়। এ নিয়ে এক সংসদ সদস্য বলেন, টার্মিনাল নির্মাণে প্রকৃত ব্যয় কত হয়েছে এবং অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে কোনো অর্থের অপব্যবহার হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনাল চালুর যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা ঠিক থাকবে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে। অতীতের কেনাকাটা ও তৃতীয় টার্মিনাল নির্মাণের ব্যয় বৃদ্ধির বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে বলে জানিয়েছেন কামরুল হাসান। তবে বৈঠকে এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

বৈঠক সংশ্লিষ্ট সূত্রটি আরও জানায়, বৈঠকে বিমানবন্দরের কার্যক্রমের অগ্রগতি এবং কেনাকাটার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে গত মার্চ পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রমের কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কী কী কেনাকাটা করা হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন পরবর্তী সময়ে কমিটির কাছে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...