বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

জানুয়ারির মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
জানুয়ারির মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর: শ্রমমন্ত্রী

তৈরি পোশাক খাতের শ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।

বুধবার (৪ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

​সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গাজীপুরের নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনের সময় কোনো নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে, তবে কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না।

চলতি আন্দোলনের মধ্যে গাজীপুরে নিহত শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা অর্থসহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

​শ্রমিকদের চিকিৎসা সুবিধার কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, টঙ্গীতে ১০০ শয্যার এক শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​মজুরি কাঠামোর অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এরই মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।

​তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কারখানায় ফিরে যান। মজুরি নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে দিন। রাষ্ট্রকে অস্থিতিশীল করার বা শিল্প ধ্বংস করার কোনো চক্রান্তে কান দেবেন না।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...