বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ৫১টি মেডিকেল সেন্টারের নতুন তালিকা প্রকাশ করেছে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লুসিএমএস)। শুক্রবার (৬ নভেম্বর) এফডব্লুসিএমএস এই ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে।

এর আগে মালয়েশিয়াগামীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশে মাত্র ১৭টি মেডিকেল সেন্টারের তালিকা দেওয়া হয়েছিল।

জানা গেছে, এর আগের ১৭টি মেডিকেল সেন্টারের সীমিত পরিসরের কারণে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নানা ধরনের জটিলতা ও দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছিল। নতুন করে ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করায় মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জানায়, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করানো যাবে না।

নতুন তালিকায় স্থান পেয়েছে এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার, ইবনে ওমর মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার।

এ ছাড়া তালিকায় রয়েছে ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস, ইউনিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস, গ্রিনল্যান্ড মেডিক্যাল সেন্টার ও ডেল্টা হেলথ কেয়ারসহ আরও বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

এফডব্লিউসিএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত ৫১টি কেন্দ্রের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা করালে তা গ্রহণযোগ্য হবে না। ফলে মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার আগে অনুমোদিত কেন্দ্রের তালিকা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন তালিকা দেখতে ক্লিক করুন এখানে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...