ডিএমপিতে বড় নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

একই গ্রেডে কম্পিউটার অপারেটর পদে ছয়জন নিয়োগ পাবেন। এ পদে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।
১৪তম গ্রেডে সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। এ পদে স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বেতনস্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।

এ ছাড়া ১৬তম গ্রেডে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতাও থাকতে হবে। বেতনস্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
সবশেষে ২০তম গ্রেডে অফিস সহায়ক পদে দুজন নিয়োগ দেওয়া হবে। এ পদে এসএসসি বা সমমান পাস হলেই আবেদন করা যাবে। বেতনস্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। আগ্রহী প্রার্থীদের ডিএমপির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন শুরু হবে ১২ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি হিসেবে টেলিটকের সার্ভিস চার্জসহ প্রথম থেকে চতুর্থ পদের জন্য ১১২ টাকা এবং পঞ্চম পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

