বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

গণভোটের রায় অগ্রাহ্যের কারণেই বর্তমান রাজনৈতিক সংকট: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
গণভোটের রায় অগ্রাহ্যের কারণেই বর্তমান রাজনৈতিক সংকট: পরওয়ার

গোলাম পরওয়ার জানান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে, আইনশৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি স্থাপনা সুরক্ষার দায়িত্ব সরকারের হলেও বর্তমান পরিস্থিতিতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যেও সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হচ্ছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিরও ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য কররেন তিনি।

সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। মিয়া গোলাম পরওয়ারের দাবি, সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো অবস্থান করছেন।

জামায়তের সেক্রেটারি জেনারেল বলেন, ‘এসব ব্যক্তি নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের পথ তৈরি করছেন বলে দলের নির্বাহী পরিষদ মনে করে।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...