ইউপি উন্নয়ন বরাদ্দে সরকার-বিরোধী বৈষম্যের অভিযোগ এনসিপি এমপির

আজ সোমবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নে আব্দুল্লাহ আল আমিন এ অভিযোগ করেন। তিনি বলেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতে সরকারদলীয় সংসদ সদস্যদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনের কোনো ইউপিতেই সেই বরাদ্দ দেওয়া হয়নি।
এনসিপির এই এমপি সরকারের কাছে জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়ন পরিষদে উন্নয়নের প্রয়োজন নেই, শুধু সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন প্রয়োজন—এমন কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত সরকারের কাছে রয়েছে কি না।
রাজনীতি থেকে আরও পড়ুন

