প্রধানমন্ত্রী ‘গ্রিন সরকার’ হিসেবে সমাদৃত: রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে তাঁকে ‘গ্রিন সরকার’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রিন সরকার হিসেবে জনগণের কাছে সমাদৃত। নির্বাচনের আগে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী যেসব উদ্যোগের কথা জানিয়েছিলেন, সরকার গঠনের পর থেকেই সেগুলো বাস্তবায়নে কাজ করছেন।’
আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন রিজভী। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রাজনীতি থেকে আরও পড়ুন

