সিজদায় যেভাবে দোয়া করা যাবে, যেভাবে যাবে না

সিজদায় যে ধরনের দোয়া করা যাবে না
নামাজের ভেতরে বা সিজদায় এমন কিছু দোয়া করা সম্পূর্ণ নিষিদ্ধ, যা নামাজ নষ্ট করে দেয়। বিশেষ করে—
১. পার্থিব বা দুনিয়াবি চাহিদা:
মানুষের কাছে সাধারণত চাওয়া যায় বা পাওয়া যায়—এমন কোনো দুনিয়াবি বিষয় বা বস্তুগত প্রার্থনা নামাজে করা যাবে না। যেমন—‘হে আল্লাহ আমাকে এক লাখ টাকা দিন, চাকরি বা বিয়ের ব্যবস্থা করে দিন’। শরিয়তের বিধান অনুযায়ী, নামাজে এ ধরনের দুনিয়াবি দোয়া করলে নামাজ ভেঙে যায়। (কিতাবুন নাওয়াজেল)
২. মাতৃভাষা বা অনারবি ভাষায় দোয়া:
ফরজ বা নফল—কোনো নামাজেই আরবি ছাড়া নিজের মাতৃভাষা (যেমন বাংলা) কিংবা অন্য কোনো অনারবি ভাষায় দোয়া করা যাবে না। কোরআন-হাদিসে বর্ণিত দোয়ার অনুবাদও নামাজে পড়া নিষিদ্ধ।
ধর্ম থেকে আরও পড়ুন

