ইস্তিগফারের ফজিলত ও গুরুত্ব

কোরআনে ইস্তিগফারের গুরুত্ব: বান্দা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে মহান আল্লাহ তাকে নিরাশ করেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে কেউ মন্দ কাজ করে কিংবা নিজের ওপর জুলুম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পাবে।’ (সুরা নিসা: ১১০)
ইস্তিগফারের ইহকালীন ও পরকালীন ফজিলত: নিয়মিত ইস্তিগফার করলে দুনিয়া ও আখেরাতে ব্যাপক কল্যাণ লাভ করা যায়। সুরা নুহের ১০ থেকে ১২ নম্বর আয়াতে ইস্তিগফারের বরকতের কথা ঘোষণা করে বলা হয়েছে—
ক. আল্লাহ অতি সহজেই বান্দার গুনাহ ক্ষমা করে দেন।
খ. আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন।
গ. ধনসম্পদ ও সন্তানসন্ততিতে প্রাচুর্য ও বরকত দান করেন।
ঘ. রিজিকের প্রশস্ততা হিসেবে নদী-নালা ও সবুজ উদ্যান দান করেন।
ধর্ম থেকে আরও পড়ুন

