বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

মোংলা বন্দর ঘিরে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: নৌপরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
মোংলা বন্দর ঘিরে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: নৌপরিবহনমন্ত্রী

মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সরকারের মেয়াদেই এ অঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রপ্তানিতে ব্যাপক প্রসার ঘটবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (৬ নভেম্বর) মোংলা বন্দর জেটিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, মোংলা বন্দরকে ঘিরে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। এ এলাকায় চায়না ইপিজেড প্রতিষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ভাগা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে। ভবিষ্যতে রেল যোগাযোগও চালু হবে। এসব উদ্যোগ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫ দিনের ব্যবধানে দুবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। তিনি মনে করেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন ও সম্ভাবনা নিশ্চিত করা প্রয়োজন। এ অঞ্চলের জ্বালানি সংকট সমাধান, শিল্পায়নের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সেবা খাত প্রতিষ্ঠায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, এখন প্রয়োজন স্বস্তি, শান্তি ও অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তা না হলে বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল বিভাগের মানুষের সম্ভাবনা, যোগ্যতা ও সক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। বরং এসব সম্ভাবনা আবারও ভূলুণ্ঠিত হতে পারে। এ জন্য বৃহত্তর জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকতেই পারে, তবে বৃহত্তর স্বার্থে আমাদের একমত হতে হবে।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-উত্তরাঞ্চলে জ্বালানি ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী ও তার সরকার এ সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী তাকে বলেছেন, মোংলা, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চল তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। একটি অঞ্চলকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...